আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ৫ সেপ্টেম্বর শনিবার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউনিভার্সিটিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে এবং এআইইউবি পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডা. আনোয়ারুল আবেদীনের রুহের মাগফিরাত কামনায় এআইইউবি পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
ডা. আনোয়ারুল আবেদীন ছিলেন একজন শিক্ষাবিদ ও স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। দেশে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি এআইইউবি প্রতিষ্ঠা করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এআইইউবি পরিবার তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। একই সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষার বিকাশে তাঁর অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.