একাদশ ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশে, থাকছে ৫০ টাকা ডিসকাউন্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও কারিগরি শিক্ষায় ভর্তির আবেদন এবং রেজিস্ট্রেশন ফি সহজেই বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। পাশাপাশি আবেদনের ফি বিকাশে পরিশোধ করলে পাওয়া যাবে ৫০ টাকা ডিসকাউন্ট কুপন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ২ সেপ্টেম্বর, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ২৯ আগস্ট এবং চলবে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে আবেদন ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে একাদশ শ্রেণির ভর্তি নির্বাচন করে বোর্ডের নাম, পাসের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে।

পরবর্তী ধাপে ফি-এর পরিমাণ যাচাই করে বিকাশ পিন নম্বর দিতে হবে। এরপর পর্দার নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলেই লেনদেন সম্পন্ন হবে।

লেনদেন সফল হলে আবেদনকারী নিশ্চিতকরণ বার্তা এবং বিকাশ অ্যাপে ডিজিটাল রসিদ পাবেন। পরবর্তী প্রয়োজনের জন্য রসিদটি সংরক্ষণ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোয় আবেদনের ক্ষেত্রে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি নির্বাচন করতে হবে। এরপর পেমেন্ট কোড, অর্থাৎ প্রোগ্রাম কোড, পাসের সন, বোর্ড কোড ও রোল নম্বর দিতে হবে।

ফি-এর পরিমাণ যাচাই করে পরবর্তী ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। সফলভাবে অর্থ পরিশোধ হলে নিশ্চিতকরণ বার্তা ও ডিজিটাল রসিদ পাওয়া যাবে। এরপর কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অন্যান্য চার্জসহ ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। রেজিস্ট্রেশন ফি ৩৪০ টাকা। উভয় ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট চার্জ হিসেবে অতিরিক্ত ৩ টাকা দিতে হবে।

কারিগরি শিক্ষায় ভর্তির আবেদন ফি ন্যূনতম ২২০ টাকা। কোর্সের সংখ্যা ও ধরন অনুযায়ী এ ফি নির্ধারিত হবে। কোর্সভেদে রেজিস্ট্রেশন ফি ২৩৮ টাকা, ৩৭৫ টাকা ও ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ আরও কয়েকটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। এসব কলেজের ক্ষেত্রেও বিকাশের মাধ্যমে ভর্তি ফি পরিশোধের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কলেজগুলোর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

একাদশ শ্রেণি ও কারিগরি শিক্ষায় ভর্তির আবেদন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করলেই পাওয়া যাবে ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। অফার চলাকালে একজন গ্রাহক একবারই এই কুপন পাবেন।

কুপন পাওয়ার পর পাঁচ দিন পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্ট করলে কুপনটি ব্যবহার করা যাবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.