সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় ডিএসইর প্রধান সূচক, শরিয়াহভিত্তিক সূচক ও ডিএস-৩০—তিনটি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা ৩৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮০ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি বেড়েছে শূন্য দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪১ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি বেড়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ।

একই সময়ে ডিএস-৩০ সূচকও ১১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে। এ সূচকে বেড়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ।

এ সময় ডিএসইতে মোট ৭৮ হাজার ২৬১টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৯ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ৫৭৩টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১২ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৪টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৯৭টির কমেছে, আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.