লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। দিনটিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৭৬ লাখ টাকার বেশি।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আর তৃতীয় অবস্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ২৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, আর্গন ডেনিমস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর মধ্যে দিনের হিসাবে মালেক স্পিনিংয়ের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ২০ পয়সা বা প্রায় ৮ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৫১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

অন্যদিকে, তালিকায় থাকা আইপিডিসি ফাইন্যান্স ও শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর যথাক্রমে ৩০ পয়সা ও ৬০ পয়সা কমেছে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.