লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দ্বিতীয় কার্যদিবসে (৩১ আগস্ট) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৩২ কোটি ৮৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইহাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকার।

সাইহাম টেক্সটাইলস লিমিটেড ১৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, সামোরিটা হাসপাতাল লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, লাভেলো আইসক্রিম পিএলসি এবং এম এল ডাইং লিমিটেড।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.