পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা মোশফেক মামুন রিজভী কোম্পানিটির ২৫০৪৫১ টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
রোববার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, মোশফেক মামুন রিজভী ডিএসই মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার বিক্রি করেছেন। ২০২৬ সালের ২৪ জুন প্রকাশিত ঘোষণার পরিপ্রেক্ষিতে এই শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে।
কোম্পানিটির পক্ষ থেকে শেয়ার বিক্রয়ের বিষয়টি ডিএসইর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.