দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ আগস্ট থেকে ২ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৪৩ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের ১৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, এমএল ডাইং, লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল এবং সামিট এলাইয়েন্স পোর্ট লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.