দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ আগস্ট থেকে ২ আগস্ট) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ৯২ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ০৩ হাজার ৮১২ কোটি টাকা।
চলতি সপ্তাহে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩০.৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২ দশমিক ৫৮ শতাংশ। ডিএস-৩০ সূচক কমেছে ২৭ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ২৩ দশমিক ৫৮ পয়েন্ট বা ২ দশমিক ০৪ শতাংশ
আলচিত সপ্তাহে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৬ দশমিক ৮৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৭১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫টি কোম্পানির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪২টি কোম্পানির শেয়ারের দাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.