নেপালে ১২১ জন বিদেশি উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার পর অন্তত ১২১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড।

উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা এবং নয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। এ ছাড়া তিনজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে নেপাল কর্তৃপক্ষ জানিয়েছিল, পাঁচ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মাঝে ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৩ জন ইউক্রেনিয়ান, ৫১ জন মালয়েশিয়ান, ৩৩ জন অস্ট্রেলিয়ান ও ৩৩ জন ব্রিটিশ।

নেপাল পর্যটন বোর্ড বলেছে, বন্যায় আহত, আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সব ধরনের চেষ্টা চলছে।

এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪৯০ জন মানুষের মৃত্যু হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.