চলতি বছর তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান।

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার সময় উভয় পক্ষই অর্থনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রসহ বর্তমান সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং বিস্তৃত ক্ষেত্রে সম্পর্ককে আরও প্রসারিত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে তাদের আগ্রহের ওপর জোর দিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.