রাজধানীতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। উদ্দেশ্য, দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে ফলপ্রসূ আলোচনা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ৬ সদস্যের এক উচ্চ প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে আসেন। সেসময় ফুলের তোড়া দিয়ে বিসিবি সভাপতিসহ প্রতিনিধিদলকে ওয়ালটন করপোরেট অফিসে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিসিবির ভাইস-প্রেসিডেন্ট ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন চৌধুরী, বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং বিপণন ও বাণিজ্যিক বিভাগের ভাইস-চেয়ারম্যান আসিফ রাব্বানি।
পরিদর্শনকালে ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বিসিবি সভাপতিকে আশ্বস্ত করেন ওয়ালটনের ভাইস-চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.