প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেলে শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন সামনে রেখেই সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে এই বৈঠক করছেন প্রধানমন্ত্রী।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথমবারের মতো তাঁকে ছাড়া সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে সংসদের আসন্ন অধিবেশনের কার্যক্রম, দলীয় সংসদ সদস্যদের ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.