সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২৫ টাকা ৭ পয়সা বা ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় রিলায়েন্স ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ।
আজ দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-গোল্ডেন সন, ক্রাউন সিমেন্ট, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান, নিটল ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট ও স্যালভো কেমিক্যাল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.