লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ২৩ কোটি ১৩ লাখ টাকার।

১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি ।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সামিট এলায়েন্স পোর্ট,রানার অটোমোবাইলস, এম.এল ডাইং, সিটি ব্যাংক, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি এবং ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.