কানাডার ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী জানুয়ারি থেকে এসব পণ্যের ওপর শুল্ক বর্তমান ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, কানাডা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য সুবিধা নিয়েছে এবং মার্কিন কৃষকদের পণ্যের ওপর কানাডা ‘অযৌক্তিকভাবে বেশি’ শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে, বাণিজ্যের ক্ষেত্রে কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে খারাপ দেশগুলোর একটি’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রে উৎপাদন করুন, তাহলে কোনো শুল্ক দিতে হবে না। কানাডাকে আর একটি অঙ্গরাজ্যের মতো বিবেচনা করা হবে না।”

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.