মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গত ৭ আগস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃক চট্টগ্রামের সোনাপাহাড় ফার্মহাউস রিসোর্টে আয়োজিত ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন (আইসিইসিএ ২০২৬)’-এ সিলভার স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে।
সোমবার (২৪ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং গবেষকদের নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে টেকসই পরিবেশ বিষয়ক মূল বক্তব্য, প্লেনারি সেশন এবং মৌখিক গবেষণা উপস্থাপনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল বক্তব্য ছিল “টু ডেল্টাস, ওয়ান কমন্স: উইমেনস লিডারশিপ অ্যান্ড দ্য ফিউচার উই বিল্ড টুগেদার”। পরবর্তীতে প্রাকৃতিক অধিকার ও জ্বালানি শাসন সংক্রান্ত প্রথম প্লেনারি সেশন এবং তথ্য-ভিত্তিক জলবায়ু নীতি ও বৈশ্বিক কৌশল কেন্দ্রিক দ্বিতীয় প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়।
এছাড়া, পাশাপাশি গবেষকরা দুটি ওরাল প্রেজেন্টেশন সেশনে (সেশন এ এবং সেশন বি) বাংলাদেশসহ বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনা, পরিবেশগত ধারণা এবং জলবায়ু পরিবর্তনের আর্থ-সামাজিক প্রভাব সম্পর্কিত নানা গবেষণা তুলে ধরা হয়।
দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে পরিবেশ ও জলবায়ু বিষয়ক গবেষণা এবং উদ্ভাবনে বিশেষ অবদান রাখা অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন হোলসেল ব্যাংকিং ডিভিশনের ফারুক আহমেদ; প্রিভিলেজ ব্যাংকিং সেন্টারের সেন্টার ম্যানেজার মোহাম্মদ শাহিদুল ইসলাম চৌধুরী এবং কার্ড ডিভিশনের রিলেশনশিপ অফিসার মো: মাহাদী হাসান তালুকদার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.