দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব ভাগ করে দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে বিভিন্ন বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। এতে বলা হয়, দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্বে থাকবেন।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, এই দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.