ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর উদ্যোগে ‘লিডিং উইথ ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি: স্ট্র্যাটেজি, কমপ্লায়েন্স অ্যান্ড বিজনেস এক্সিলেন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি হোটেল হলিডে ইনে আয়োজিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল আইসিএসবির সদস্য, করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ইএসজি নীতিমালা এবং সাসটেইনেবিলিটি রিপোর্টিং বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়ানো।
অনুষ্ঠানে আইসিএসবির সাসটেইনেবিলিটি ও ইএসজি সাব-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ ইকবাল ফারুকী এফসিএস স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী বক্তব্যে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস বলেন, সাসটেইনেবিলিটি এখন আর শুধু তাত্ত্বিক ধারণা নয়; বরং আধুনিক ব্যবসায়িক কার্যক্রম ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণের কো-অর্ডিনেটর মোঃ শরীফ হাসান এফসিএস অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাব্বিরুল আলম চৌধুরী; সাজেদ মীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রিন্সিপাল ও সিইও মীর সাজেদ উল বাশার এফসিএ; ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর সাদমান সাকিব আনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবর্ণা বড়ুয়া।
প্রশিক্ষণে রিসোর্স পারসনরা ইএসজির মৌলিক বিষয়, গভর্ন্যান্স ও ইন্টিগ্রিটি এবং সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই), আইএফআরএস-এস১ এবং আইএফআরএস-এস২-এর বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের শেষ পর্বে অংশগ্রহণকারীরা ইএসজি ও সাসটেইনেবিলিটি বাস্তবায়নের বিভিন্ন ব্যবহারিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করেন। রিসোর্স পারসনরা এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিকনির্দেশনা ও সুপারিশ দেন।
কর্মসূচিতে আইসিএসবির সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। পরে আইসিএসবির কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ধন্যবাদ জ্ঞাপন করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.