সূচকের পতনে সানাম্য বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৩ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৩ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭১১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭১ কোটি ৯৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২ টি কোম্পানির, বিপরীতে ৩২৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.