দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ আগস্ট থেকে ২০ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২২ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ১০ পয়সায়।
সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২১ দশমিক ১০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এম এল ডাইংয়ের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ২৯ শতাংশ।
সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, কুইন সাউথ, বিডি থাই, তসরিফা ইন্ডাস্ট্রিজ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং আমরা টেকনোলজিস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.