কলকাতার নিউ মার্কেটের হোটেলে আগুন, নিহত ৯ বাংলাদেশি

কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের হোটেলটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ সময় দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

তবে আগুন কীভাবে লেগেছে, তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।

এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.