হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে, নৌ-অবরোধ থাকছে: ট্রাম্প

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ পূর্ণাঙ্গভাবে বহাল ও কার্যকর রয়েছে।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং সবকিছু স্বাভাবিকভাবে চলছে। সমস্ত মাইন হয় অপসারণ করা হয়েছে, না হয় নিষ্ক্রিয় ও ধ্বংস করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.