সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মালেক স্পিনিং মিলস্ পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.