সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১১ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৪৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ০০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০২ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ৫৩ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.