রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর উপজেলা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর শিবপুরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
সকাল ৬টায় সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৪ দশমিক ০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
মৃদু মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.