আদালতে ভোগান্তি কমাতে ২৮ জেলায় ই-বেইল বন্ড চালু

মামলার জট কমানো এবং জামিনের প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন করে ১২টি জেলায় এ অনলাইন ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর আগে ১৬টি জেলায় এ কার্যক্রম চালু করা হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আগে জামিন পাওয়ার পরও বেইল বন্ড জমা ও যাচাই-বাছাইয়ের জন্য বিচারপ্রার্থীদের দিনের পর দিন আদালতে অপেক্ষা করতে হতো। ই-বেইল বন্ড চালুর ফলে এ ধরনের হয়রানি আর থাকবে না।

তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে কর্মকর্তা ও বিচারপ্রার্থীরা মাত্র এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আইনমন্ত্রী আরও জানান, মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে যেসব জেলা তুলনামূলক ভালো দক্ষতা দেখাবে, সেসব জেলাকে উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.