ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আমানউল্লাহ আমান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে জোর আলোচনা চলছে। এরই মধ্যে ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকার কারণে নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

যদিও আমানউল্লাহ আমানের রাজনৈতিক পথচলায় রয়েছে নানা চড়াই-উতরাই। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে তিনি নিজেই জেল-জুলুম ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মসূচিতে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।

বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও সভাপতি পদে আমানের নাম অন্যতম আলোচিত বলে জানা গেছে। যদিও শেষ পর্যন্ত সংগঠনের শীর্ষ নেতৃত্বে কে আসছেন, সেটিই এখন দেখার বিষয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.