ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৭৫৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৬ জন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগের ৮০ জন ও সিলেট বিভাগে পাঁচ জন রয়েছেন।

এতে জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৮২৭ জন। এদের মধ্যে ১৯ হাজার ১৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৬১ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.