আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ওইদিন বৃহস্পতিবার বিকেল ৩টায় এ অধিবেশন বসবে।
সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিবেশনে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা, আইন প্রণয়নসহ সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। তবে অধিবেশনের বিস্তারিত কার্যসূচি পরে সংসদ সচিবালয় থেকে জানানো হবে।
দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং, আমরা টেকনোলজিস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.