২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সব মিলিয়ে এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ কম। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। একই সময়ে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার সেই সংখ্যা কমে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে সব বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
তবে এবার পাসের হার ও জিপিএ-৫, দুই দিক থেকেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
ফলাফলের দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। গত বছর ছাত্রী পাস করেছিল ৭১ দশমিক ০৩ শতাংশ। আর ছাত্রদের মধ্যে পাসের হার ছিল ৬৫ দশমিক ৮৮ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.