বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রীদের বৈঠকে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে শিশুদের জন্য একটি খেলাঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় বসলে বিদ্যমান বিভিন্ন জটিলতা নিরসনের পথ তৈরি হবে। পারস্পরিক আলোচনা ও যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ককে সরকারি পর্যায়েও আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।

এ সময় সাধারণ মানুষের ভিসা প্রাপ্তির খরচ কমানোর পাশাপাশি ভিসা সেন্টারের সক্ষমতা ও ভিসা প্রদানের পরিসর বাড়ানোর পরিকল্পনার কথাও জানান দীনেশ ত্রিবেদী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.