মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সফরের শুরুতে কক্সবাজারের মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়ীতে পৌঁছান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

দিনব্যাপী এই সফরে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর দুপুরে ফটিকছড়ি উপজেলায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করবেন তিনি। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.