প্রাইম ব্যাংক পিএলসি এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএলের আবাসন প্রকল্পে ফ্ল্যাট কিনতে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএলের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। এই উদ্যোগের মাধ্যমে উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও উন্নত সেবা প্রদানের সুযোগ তৈরি হবে।
প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। সিপিডিএলের পক্ষে স্বাক্ষর করেন চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড তাকিয়ান চৌধুরী। সিপিডিএলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন-সংক্রান্ত বিশেষ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের ধারাবাহিকতা আরও জোরদার করল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.