সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৩ পয়সা বা ৭ দশমিক ৯২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সি অ্যান্ড এ টেক্সটাইলস, কুইন সাউথ টেক্সটাইল, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, আর্গন ডেনিমস, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, নিউ লাইন ক্লোথিংস এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.