সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ পয়সা বা ৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস, জি কিউ বলপেন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এম.এল. ডাইং, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড এবং এএফসি এগ্রো বায়োটেক।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.