যুক্তরাষ্ট্র ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সেখানে দেশটিতে ভ্রমণের সময় চিকিৎসাজনিত সমস্যাসহ সম্ভাব্য সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ সতর্কবার্তা দেয়া হয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সফরের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন দেখা দিলে যেন ভ্রমণকারী নিজ খরচে তা মোকাবিলা করতে পারেন, সে জন্য আগে থেকেই প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি।

মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.