ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না: ইসমাইল বাঘাই

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের ওপর “ব্যাপক” হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। তারপর বলেছেন যে আজ থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনা শুরু হবে।

কিন্তু ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান বর্তমানে হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে চলমান আলোচনাতেই মনোযোগ দিচ্ছে। গত আট দিন ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো ওমানের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে অস্থায়ীভাবে হলেও যত দ্রুত সম্ভব একটি পথ নির্ধারণ করা, যা দিয়ে আমরা হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে পারবো। হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। ওমানের সাথে কোনো বিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়নি।

ওমানের সঙ্গে সমঝোতা মানেই এটা নয় যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা প্রণালি খোলার একটি শর্ত, তবে এটিই একমাত্র শর্ত নয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.