প্রমাণ ছাড়া বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (৩ আগস্ট) ‘অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের বক্তব্য’ শিরোনামে পাঠানো বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনও প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। কোনও গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনও অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কিন্তু কোনও প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.