যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আসন্ন, সোমবার আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন চুক্তি সইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সোমবার থেকেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালী নিয়ে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি ও নিরস্ত্রীকরণ ইস্যুতেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। তার ভাষ্য, মধ্যস্থতাকারী এই তিন দেশ তাকে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল।

এদিকে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.