নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কম্পন উত্তর দ্বীপের পূর্ব উপকূলজুড়ে অনুভূত হয়েছে।
জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
অগভীর এ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় আফটারশক পর্যবেক্ষণ করছে নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ভূমিকম্পের পর অন্য কোনো ঝুঁকি বা দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না, সেটিও মূল্যায়ন করা হচ্ছে।
অর্থসুচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.