ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক ড. সাব্বির

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এতে সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীনের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন, ২০২৬–এর ৭(১) ধারার আওতায় ড. মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সাব্বির মোস্তফা খান বর্তমানে বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নিয়োগের মাধ্যমে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.