সাপ্তাহিক দরপতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ জুলাই থেকে ৩০ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ৮২ শতাংশ কমেছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ।

সাপ্তাহিক দর পতনের এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর – ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা এবং রাহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.