সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে ডমিনেজ স্টিল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ জুলাই থেকে ৩০ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

‎‎ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ দশমিক ৫১ শতাংশ।

‎লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ২৫ শতাংশ।

‎তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ১৮ শতাংশ।

‎সপ্তাহের শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, সাইহাম কটন মিলস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, এম.এল. ডাইং লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.