নিবন্ধিত পেশাজীবীদের জন্য বিশেষ সুদ ও মুনাফা হারে নতুন ফাইন্যান্সিং সুবিধা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কনভেনশনাল ঋণ এবং ইসলামিক (সালাম) ফাইন্যান্সিং—উভয় ব্যবস্থার আওতায় এ সুবিধা দেওয়া হবে।
গত ২৯ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় এ ফাইন্যান্সিং সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
এ সময় পরিচালনা পর্ষদের সদস্য মাস্টার আবুল কাশেম, এ. কে. এম. বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, শেহনাজ পারভীন, আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, মো. কামাল হোসেন, আব্দুল আলিম মন্ডল, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন।
ব্যাংকটি জানিয়েছে, চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, স্থপতি, দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট ও ভেটেরিনারিয়ানসহ নিবন্ধিত পেশাজীবীরা নতুন গাড়ি ক্রয়, বাড়ি নির্মাণ বা ক্রয় এবং অন্যান্য ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে এ ফাইন্যান্সিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্য গ্রাহকরা বিশেষ সুদ বা মুনাফার হার, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ, সহজ ডকুমেন্টেশন, নিবেদিত রিলেশনশিপ সাপোর্ট এবং নির্বাচিত প্রসেসিং ও সার্ভিস ফির ওপর বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের পেশাজীবীদের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী ফাইন্যান্সিং সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের রিটেইল ঋণ পোর্টফোলিও আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি জানায়, গ্রাহকদের জন্য মূল্য সংযোজনকারী উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা চালুর মাধ্যমে দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.