বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমল

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম আজ রাত থেকেই কার্যকর হবে।

এর আগে জুলাই মাসের জন্য প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে আগস্ট মাসে দাম আরও ৮ টাকা ৭১ পয়সা কমানো হলো।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.