রাজধানীতে ৩ থানার ওসি বদলি

তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । থানা তিনটি হলো- রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক (কার্যালয়) আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পরিদর্শক মুহাম্মদ আজাহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে, রমনা থানার ওসি মোহাম্মদ রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.