সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৫ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা আর্গন ডেনিমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইলস, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.