জুলাই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়: সেতুমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্বের নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্বের নয়। জুলাই হলো জাতীয় অর্জন। এটি ছিল জাতীয় অধিকার প্রতিষ্ঠার লড়াই। একটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত ফসল।

তিনি বলেন, ‘জুলাইয়ে ছাত্র, জনতা, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার শুরু করেছিল বিএনপি। বিএনপির নেতৃত্বে সব শ্রেণির মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। আর তাই ২৬ এর নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.