পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি তাদের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। আগামী ২০ আগস্ট সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এনআরবি ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ব্যাংকটির ঘোষিত সাধারণ সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত হলে তা যথা সময়ে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.