লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৩১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ টাকার।

১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলো- এম.এল. ডাইং লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড , আইটি কনসালটেন্টস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, বেক্সিমকো লিমিটেড এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.